প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিস্তা নদীর ভাঙনে গত এক সপ্তাহে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের দুটি গ্রামের ৬০টি পরিবারের বসতভিটাসহ আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
জানা গেছে, জয়রাম ওঝা গ্রামের আলাল মিয়ার বসতভিটাসহ দুই একর আবাদি জমি ভেঙে গেছে। কৃষক তছির মিয়া, নূর ইসলাম, শহীদুল ইসলাম, জমির আলী, মকবুল হোসেনসহ অনেকের বসতভিটাসহ আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল মিয়া জানান, এখানকার লোকজন প্রতিবছরই কমবেশি নদীভাঙনের শিকার হয়ে থাকেন। এবারও নদী ভাঙছে। তবে গত এক সপ্তাহে ৬০টি পরিবারের বসতভিটাসহ আবাদি জমি নদীগর্ভে চলে গেছে।
চেয়ারম্যান ফয়সাল আহমেদ বলেন, ‘নদীভাঙনের শিকার ওই এলাকার লোকদের সাহায্য দেওয়ার জন্য চেষ্টা করছি।’