এক সপ্তাহেও গ্রেপ্তার নেই, প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অপহরণের পর জুনায়েদ মিয়া (১০) নামের সেই মাদ্রাসাছাত্রের হত্যার ঘটনায় পুলিশ গতকাল শনিবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনার প্রতিবাদে এবং অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা কওমি মাদ্রাসা ছাত্র-শিক্ষক-তৌহিদি জনতা ঐক্য পরিষদের ব্যানারে গতকাল বেলা ১১টার দিকে উপজেলা শহরের আলীনগর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে সমাবেশ করে।
ডিবির ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের পরিদর্শক মইনুর রহমান বলেন, ‘জড়িতদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি দ্রুত তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব।’