আগামী এক সপ্তাহের মধ্যে আইলায় ক্ষতিগ্রস্ত সব বাঁধ মেরামতের কাজ শেষ হবে বলে জানিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় মন্ত্রণালয় থেকে এ তথ্য জনানো হয়েছে। সভা শেষে কমিটির সভাপতি আবদুর রাজ্জাক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, এসব বাঁধ মেরামতে সাত দিনের বেশি সময় যেন না লাগে, সে ব্যাপারে কমিটি মন্ত্রণালয়কে সতর্ক করে দিয়েছে। তিনি বলেন, আইলায় দক্ষিণাঞ্চলের বিশাল এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধগুলো যথাসময়ে মেরামত করা না হলে বর্ষায় বন্যার পানি মানুষের ঘরে ঢুকে যাবে।আবদুর রাজ্জাক জানান, ভারত বাংলাদেশের সীমান্তসংলগ্ন নদীগুলো রক্ষায় কাজ শুরু্রকরেছে। কিন্তু আমাদের দেশ তাদের অংশের কাজ এখনো শুরু্রকরতে পারেনি। এ্রকাজ দ্রুত শুরু্রনা করলে বাংলাদেশ অঞ্চলের ভূমি ভাঙনের মুখে পড়বে। সেজন্য কমিটি সীমান্ত নদী রক্ষার কাজ দ্রুত শুরুর জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। সভায় কমিটির সদস্য্রও পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র্রসেন, এ বি এম আনোয়ারুল হক, এ কে এম ফজলুল হক, আবদুর রহমান, এ এইচ এম হামিদুর রহমান আযাদ ও আবদুল্লাহ আল ইসলাম অংশ নেন।