এক সপ্তাহের মধ্যে ওসি ও এসআইকে প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দিনের মধ্যে সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক ও থানার উপপরিদর্শক (এসআই) হেকমত আলীকে প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছে জেলা আইনজীবী সমিতি।
আইনজীবী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা না হলে ওসি ও এসআইয়ের বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি মামলা দায়ের করা হবে। এ ছাড়া অন্যান্য জেলা আইনজীবী সমিতিকেও তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার অনুরোধ জানানো হবে। সাংবাদিককে লাঞ্ছিত করা, আইনজীবী ও নারীদের প্রতি অশালীন মন্তব্য করার অভিযোগে এসআই হেকমত আলীর বিরুদ্ধে সাতক্ষীরার ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম শিমুল বিশ্বাসের আদালতে গত সোমবার একটি মামলা দায়ের করা হয়।