প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আসাদুল হক। তিনি পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক। গতকাল মঙ্গলবার সকালে তিনি রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন। তবে ক্যাম্পাসের একটি সূত্র জানায়, শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি ও কোষাধ্যক্ষ পদে সাদা প্যানেলের প্রার্থীদের কাছে হলুদ প্যানেলের দুই প্রার্থী পরাজিত হন। এ পরাজয় নিয়ে আসাদুল হকের সঙ্গে হলুদ প্যানেলের কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষকের মতবিরোধ দেখা দেয়। এর জের ধরে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন হলুদ প্যানেলের স্টিয়ারিং কমিটির এক সদস্য। তবে আসাদুল হক প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দিয়েছি।’