এক স্কুলের সাত শিক্ষার্থীর ‘শাপলা অ্যাওয়ার্ড’ অর্জন
নড়াইলের লোহাগড়ার আরএলপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাত শিক্ষার্থী ২০১২ সালের জন্য কাব স্কাউটসের সর্বোচ্চ অর্জন ‘শাপলা অ্যাওয়ার্ড’ পেয়েছে।শিক্ষার্থীরা হলো পঞ্চম শ্রেণীর সায়মা হুসাইন, লাবণী খানম, ইফ্ফাত জাহান, মাহমুদুল নাসিফ, সৌমিক অধিকারী, শরীফ রায়হানুল সরাফ ও অরূপ রতন দাশ। এ ছাড়া লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর সাদিয়া আফরোজ ও নুসরাত জাহান এ পুরস্কার পেয়েছে।বাংলাদেশ স্কাউটসের পরিচালক (প্রোগ্রাম) রুহল আমীন জানান, সারা দেশে এ বছর এক হাজার ১৮ জন শিক্ষার্থী শাপলা অ্যাওয়ার্ডের জন্য পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে পেয়েছে ২৬০ জন। খুলনা বিভাগে ৫২ জন পরীক্ষা দিয়ে পেয়েছে ১৬ জন। এর মধ্যে আরএলপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেই পেয়েছে সাতজন। গত চার-পাঁচ বছরে খুলনা বিভাগে একটি স্কুল থেকে এতসংখ্যক ‘শাপলা অ্যাওয়ার্ড’ পায়নি।বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাব স্কাউটসের ইউনিট লিডার এস এম আহমঞ্চদ আলী ও কাজী কামরুল হুদা জানান, অনেক প্রশিক্ষণ ও নিবিড় চর্চার ফল এটি। অ্যাওয়ার্ডপ্রাপ্তরা লেখাপড়ায়ও মেধাবী।