প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানে এক হাজার একরের বেশি জমিতে তামাক চাষ না করার জন্য তামাক উৎপাদনকারী কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছেন আদালত। তামাক চাষ নিষিদ্ধ করার দাবি জানিয়ে দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে জেলা ও দায়রা জজ আদালত গতকাল এ নির্দেশ দিয়েছেন।মামলার রায়ে আদালতের বিচারক মোহাম্মদ কাউসার বলেন, তামাক চাষ ও তামাকের প্রক্রিয়াজাতকরণ জনস্বাস্থ্য, মাটির উর্বরা শক্তি ও প্রাকৃতিক পরিবেশের জন্য ক্ষতিকর। সরকারও ধূমপান, তামাকজাত পণ্য উৎপাদন ও বিপণন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চালাচ্ছে। এসব দিক বিবেচনা করে এ রায় দেওয়া হলো। একই সঙ্গে তামাক প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে কোনো বনজ সম্পদ ব্যবহার না করার জন্য তামাক কোম্পানিগুলোকে নির্দেশ দেন আদালত।জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বান্দরবানে গত বছর ১০ হাজার একর জমিতে তামাক চাষ হয়েছিল।