এক হাজার কচ্ছপ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের বেনাপোল পুটখালী সীমান্তের চরের মাঠ এলাকা থেকে তিন প্রজাতির এক হাজার কচ্ছপ উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক অভিযান চালিয়ে কচ্ছপগুলো গত শনিবার সকালে উদ্ধার করে।২৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর আমানউল্লাহ বলেন, কচ্ছপগুলো উদ্ধার করে বিজিবির ঝুমঝুমপুর কার্যালয়ে এনে বন বিভাগের মাধ্যমে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। চোরাকারবারিরা কচ্ছপগুলোকে পাঁচটি থলেতে ভরে দুটি মোটরসাইকেলযোগে যশোরে নিয়ে যাচ্ছিল।বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা কার্যালয়ের পরিদর্শক রাজু আহম্মেদ বলেন, বিজিবির অভিযানে তারকা ৭০০, শিলা ১৮০ ও সিলেটি কড়িকাইট্টা প্রজাতির ১২০টি কচ্ছপ উদ্ধার করা হয়।