এক হাজার ঘনফুট চন্দন কাঠ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ এলাকায় গঙ্গাধর নদ থেকে গত শনিবার রাতে এক হাজার ঘনফুট (১৮৩ টুকরা) চন্দন কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।কুড়িগ্রাম ২৭ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, ১০২৮ নম্বর সীমান্ত খুঁটির কাছে মাদারগঞ্জে সিজ মেম্বারের ঘাটের কাছে গঙ্গাধর নদে ডুবিয়ে রাখা কাঠগুলো শনিবার বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।২৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুর রাজ্জাক চন্দন কাঠ উদ্ধারের কথা নিশ্চিত করে বলেন, ‘আমরা খুঁজে দেখছি, আরও কাঠ আছে কি না।’ পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, ‘শুনেছি চন্দন কাঠ উদ্ধার করা হয়েছে। তবে এখনো মামলা হয়নি।’