এক হাজার ফোন বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান এক্সচেঞ্জের আওতাধীন উত্তর বনানী এলাকার প্রায় ২৬০ মিটার ভূগর্ভস্থ টেলিফোনের তার চুরি হয়েছে। ফলে বিকল হয়ে পড়েছে ১৮, ২২, ২৩, ২৫, ২৭ নম্বর সড়কসহ উত্তর বনানী এলাকার প্রায় এক হাজার টেলিফোন।
গতকাল বুধবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।