এক হাজার বলবর্ধক বড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দিনাজপুরের ফুলবাড়ীতে ২৩৯ বোতল ফেনসিডিলসহ এক হাজার বলবর্ধক বড়ি জব্দ করেছেন।বিজিবি সূত্র জানায়, গতকাল সোমবার সকাল ১০টার দিকে ফুলবাড়ী-বিরামপুর সড়কের জয়নগরে যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ২৩৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এরপর বেলা একটার দিকে সীমান্তবর্তী কাটলা এলাকা থেকে এক হাজার বলবর্ধক বড়ি জব্দ করেন বিজিবির সদস্যরা। ফুলবাড়ী ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মিজানুর রহমান বলেন, মাদকদ্রব্য বহনকারীদের আটক করা যায়নি। সীমান্ত এলাকার মানুষজন সচেতন না হলে মাদক ব্যবসা রোধ করা অসম্ভব।