এক হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরে মাদকের পাইকারি হাট বলে পরিচিত বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে পুলিশ এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার ও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মতিন। অভিযানের সময় জসিম নামের আরেক ব্যক্তি পালিয়ে যায়। এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা হয়েছে।জানা গেছে, জসিম ও মতিনের নামে বরিশাল কলোনিতে বড় চালানের ফেনসিডিল আসার খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে। অভিযানের সময় ডবলমুরিং থানা পুলিশ কোতোয়ালি থানা পুলিশেরও সহযোগিতা নেয়। ২০ জন পুলিশ-সদস্য কলোনির তিন দিক থেকে ঘেরাও করে অভিযান শুরু করলে জসিম পালিয়ে পায়। পরে মতিনের কাছ থেকে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।