এক হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চামড়ার গুদাম এলাকা থেকে হাজার বোতল ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে একটি জিপে তল্লাশি চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার এবং জিপে থাকা চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: লিটন সেন (২১), মো. ইয়াছিন (২০), গোলাম নবী (৩০) ও আনোয়ার হোসেন (২২)।কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ জানান, এসব ফেনসিডিল কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে চট্টগ্রামের পটিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রেপ্তার ব্যক্তিরা মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।