এক হাজার ৬১৯ জনকে নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩২তম বিসিএসে (বিশেষ) চূড়ান্তভাবে উত্তীর্ণ এক হাজার ৬১৯ জনকে বিভিন্ন কারিগরি ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে। ৩০ অক্টোবর তাঁদের যোগদান করতে হবে। অন্যথায় তাঁদের নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের মধ্যে মুক্তিযোদ্ধা সনদ পরবর্তী সময়ে যাচাই-বাছাইকালে মিথ্যা বা জাল প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তির নিয়োগ বাতিল হবে এবং ফৌজদারি মামলা করা হবে।