একই ওয়ার্ডে স্বামী-স্ত্রী প্রার্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মুরাদ আহমদকে বিজয়ী করতে তাঁর স্ত্রী শারমিন আক্তারও একই পদে প্রার্থী হয়েছেন। গত রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাঁদের দুজনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছেন।
গতকাল মঙ্গলবার মুরাদ আহমেদ মুঠোফোনে বলেন, ‘আমাকে সহযোগিতা করতেই শিউলি (শারমিন আক্তারের ডাকনাম) প্রার্থী হয়েছে। ডামি ক্যানডিডেট (ছায়া প্রার্থী) বলতে পারেন। এতে সুবিধা আমারই হবে। প্রতিটি কেন্দ্রে বাড়তি এজেন্ট পাওয়া যাবে। আমার পক্ষে বিভিন্ন স্থানে সে গণসংযোগও করছে। এখনো সে আমার পাশেই রয়েছে।’