একই ওয়ার্ডের দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার তিন মেয়র প্রার্থীর দুজন ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মেয়র পদে ক্ষমতাসীন দলের প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল্লাহ আল পাঠান। বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূর সাইদ সরকারও একই এলাকার বাসিন্দা। তাঁরা ভোটও দেবেন একই কেন্দ্রে।