একই দিনে আ.লীগের বর্ধিত সভা ও সদস্য সংগ্রহ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় বর্ধিত সভা ও সদস্য সংগ্রহ অভিযান শুরুর সব প্রস্তুতি শেষ করেছে আওয়ামী লীগ। আজ সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে বর্ধিত সভার দিনক্ষণ চূড়ান্ত হবে। তবে দলীয় নেতারা ২৯ জানুয়ারি বা আগামী ৫ ফেব্রুয়ারি বর্ধিত সভা অনুষ্ঠানের কথা ভাবছেন। ২২ জানুয়ারি বর্ধিত সভা করার ব্যাপারে প্রাথমিক আলোচনা হলেও ওই দিন বিশ্ব ইজতেমা থাকায় সেদিন করা সম্ভব হবে না বলে নেতারা জানিয়েছেন।বর্ধিত সভা এবং সদস্য সংগ্রহ অভিযান একই দিনে হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দুই দিনব্যাপী বর্ধিত সভা হতে পারে। বর্ধিত সভায় আওয়ামী লীগের জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, জাতীয় কমিটির সদস্য এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা অংশ নেবেন।সূত্র জানায়, বর্ধিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের সদস্যপদ নবায়নের মাধ্যমে দলীয় সদস্য সংগ্রহ এবং নবায়ন অভিযানের উদ্বোধন করবেন। মাসখানেক এ অভিযান চলতে পারে। এরপর তৃণমূল পর্যায়ের কাউন্সিল শুরু হবে। বর্ধিত সভায় দলীয় সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে। দলের সাংগঠনিক কর্মপরিকল্পনা নেওয়া হবে এ সভায়। এ ছাড়া দলের নতুন গঠনতন্ত্র, ঘোষণাপত্র, নির্বাচনী ইশতেহারের সংক্ষিপ্তসার জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জাতীয় কমিটির সদস্যদের মধ্যে বিতরণ করা হবে।সূত্র জানায়, আজকের বৈঠকে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি নেওয়া হবে। ১০ জানুয়ারি বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব্ব করবেন।