একই নম্বরের একাধিক টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার স্টেশনবাজার ওয়াপদা মাঠের আনন্দমেলার র‌্যাফল ড্রর একই নম্বরের একাধিক টিকিট বিক্রির সময় জনগণ গতকাল রোববার আলম মিয়া নামের একজনকে আটক করেছে।গতকাল শাহজাদপুর উপজেলার তালগাছিতে লোকজন দুটি মোটরসাইকেল, একটি মাইক্রোবাস, একটি ট্রাকসহ ওই ব্যক্তিকে আটক করে শাহজাদপুর থানার পুলিশের কাছে সোপর্দ করে।স্থানীয় সূত্রে জানা যায়, লটারি পরিচালনাকারীরা একই নম্বরের দুটি টিকিট ছাপিয়ে একটি টিকিট নিজেদের কাছে রেখে আরেকটি বিক্রি করেন। ওই নম্বরের টিকিট পুরস্কার পেলে আয়োজকেরা ওই টিকিট দেখিয়ে পুরস্কার রেখে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন।লটারি পরিচালনাকারী আলম মিয়া গতকাল সকালে তালগাছিতে টিকিট বিক্রির সময় স্থানীয় লোকজন তাঁর কাছে একই নম্বরের তিনটি করে কয়েক শ টিকিট পায়। এ সময় টিকিট বিক্রির কাজে ব্যবহূত একটি মাইক্রোবাস ও একটি ট্রাক এবং পুরস্কার হিসেবে প্রদর্শিত দুটি মোটরসাইকেলসহ আলমকে আটক করে পুলিশে দেয়।পুরস্কারের দাবিদার আবদুল খালেক (নম্বর ১৫৮৬৫০) জানান, তিনি একটি মোটরসাইকেল পুরস্কার পেয়েছে বলে তাঁকে ফোনে জানানো হয়। পরের দিন পুরস্কার আনতে গেলে একই নম্বরের টিকিটধারী অন্য একজন পুরস্কারটি নিয়ে গেছেন বলে তাঁকে জানানো হয়। আলম মিয়া বলেন, ‘ভুলে একই নম্বরের একাধিক টিকিট ছাপা হয়েছে। এগুলো ফেলে দেওয়া হবে। আগে এগুলো আমার চোখে ধরা পড়েনি।’ শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে থানায় তলব করা হয়েছে।