একই পরিবারের চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলো: পোরশা উপজেলার রতন মণ্ডল (৩৫), তাঁর স্ত্রী রোজী আকতার (২৬), দুই মেয়ে রোকেয়া (৮) ও রেবেকা (৬)।পুলিশ জানায়, বিকেল সাড়ে চারটার দিকে রতন মোটরসাইকেলে স্ত্রী ও মেয়েদের নিয়ে পত্নীতলার মামার বাড়ি থেকে পূরইল গ্রামের উদ্দেশে রওনা হন। মোটরসাইকেলটি মাটিন্দর মোড়ে পৌঁছালে নওগাঁগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।