প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, শোলাবাড়ি গ্রামের মো. কামাল মিয়ার ছেলে মো. এমরান মিয়া (৭), মেয়ে সাবিনা বেগম (৫) ও ভাগনে জোর আলীর ছেলে আমান উল্লাহ (৫) গতকাল সকাল ১০টার দিকে বসতবাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির পাশের ডোবার পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে দুপুরে ডোবা থেকে একেক করে লাশ উদ্ধার করে।