একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কুতুবপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রতিপক্ষের লোকজন এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে তিনজনকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আরিফ হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে৷
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুতুবপুর গ্রামের মাসুম রেজার সঙ্গে তাঁর প্রতিবেশী গিয়াসউদ্দিনের জমি নিয়ে দীর্ঘিদন ধরে বিরোধ চলছিল৷ এ নিয়ে গতকাল দুপুরে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়৷ পরে গিয়াসউদ্দিনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল রাম দা, চাপাতি, হকিস্টিক নিয়ে মাসুম রেজার বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে। এ সময় মাসুম রেজা, তাঁরা বাবা মোফাজ্জল হোসেন (৭৫) ও মা সেতারা বেগমকে (৬৫) কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়৷ সেতারা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অন্যদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ তবে গিয়াসউদ্দিন অভিযোগ অস্বীকার করেছেন৷
সোনারগাঁ থানার ওসি রিজাউল হক বলেন, এ ঘটনায় মাসুম রেজা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন৷