একই পরিবারের পাঁচজন হতাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় গতকাল শনিবার একটি ব্যক্তিগত গাড়ি উল্টে গিয়ে একই পরিবারের একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। পুলিশ জানায়, কুমিল্লার দাউদকান্দি থেকে ওই গাড়িতে করে মাহফুজুর রহমান, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী শারমিন আক্তার, মা রুহিয়া বেগমসহ (৬০)পরিবারের পাঁচজন ঢাকার উদ্দেশে রওনা দেন। দুপুর ১২টার দিকে গাড়িটি বাউশিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা পাঁচজনই আহত হন। পরে রুহিয়া বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ এসে গাড়ির যাত্রীদের ঢাকায় পাঠানোর ব্যবস্থা করে।

মুন্সিগঞ্জ প্রতিনিধি