একই পরিবারের পাঁচজনের শাহাদতবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধে একই পরিবারের শহীদ পাঁচজনের ৪৩তম শাহাদতবার্ষিকী কাল ১৫ এপ্রিল। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআনখানি, মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রংপুর জেলার সৈয়দপুর রেলওয়ে সরকারি বাসভবনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের আক্রমণে প্রকৌশলী ফজলুর রহমান, তাঁর স্ত্রী হোসনে আক্তার এবং তাঁদের তিন ছেলে মোস্তাফিজুর রহমান (কলেজছাত্র), হাসিনুর রহমান (স্কুলছাত্র) ও আজিজুর রহমান (স্কুলছাত্র) শহীদ হন। বিজ্ঞপ্তি।