একই পরিবারের পাঁচজনের শাহাদতবার্ষিকী আগামীকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকৌশলী ফজলুর রহমানসহ তাঁর পরিবারের পাঁচ সদস্যের ৪৫তম শাহাদতবার্ষিকী আগামীকাল ১৫ এপ্রিল। এ উপলক্ষে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ফজলুর রহমানের ছোট ছেলে সাইদুর রহমানের বাসায় কোরআনখানি, মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ সংবাদ পাঠক সাইদুর রহমান তাঁর বাবা-মা ও ভাইদের আত্মার মাগফিরাত কামনা করতে শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
১৯৭১ সালের এই দিনে প্রকৌশলী ফজলুর রহমান ও তাঁর স্ত্রী এনজিও প্রশিক্ষক হোসনে আক্তার এবং তাঁদের তিন ছেলে মোস্তাফিজুর রহমান মজনু, হাসিনুর রহমান হিরণ ও আজিজুর রহমান বাবুকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা। বিজ্ঞপ্তি।