একই পরিবারের ৫ শহীদের মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রজন্ম ’৭১-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক সাইদুর রহমানের বাবা, মা এবং তিন ভাইয়ের ৪৪তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৫ এপ্রিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সপক্ষে সক্রিয় ভূমিকা পালন করায় প্রকৌশলী ফজলুর রহমান, বেসরকারি সংস্থার প্রশিক্ষক হোসনে আক্তার এবং তাঁদের তিন ছেলে কলেজছাত্র মোস্তাফিজুর রহমান, উচ্চবিদ্যালয়ের ছাত্র হাসিনুর রহমান ও আজিজুর রহমানকে হত্যা করে পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসরেরা। ওই হামলায় নিহত দম্পতির অপর তিন সন্তান সাইদুর রহমান, দিলরুবা খাতুন ও ক্যামিলিয়া রহমান ভাগ্যক্রমে বেঁচে যান। মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ওই পরিবারের বেঁচে যাওয়া সদস্যদের একজন সাইদুর রহমানের বাসায় কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।