একই পাখি কতবার অবমুক্ত হবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের বন সংরক্ষক (চ. দা.) তপন কুমার দে গতকাল শুক্রবার সংবাদপত্র কার্যালয়ে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছিলেন। তাতে রাজধানীর কাঁটাবন ও টঙ্গী বাজার থেকে উদ্ধার করা বিভিন্ন প্রজাতির পাখি জাতীয় উদ্যানে অবমুক্ত করার কথা বলা হয়। বিজ্ঞপ্তির সঙ্গে উদ্ধার করা পাখির ছবিও তিনি পাঠান।কয়েক মাস আগে বন সংরক্ষকের দপ্তর থেকে এ রকম একটি বিজ্ঞপ্তির সঙ্গে ছবি পাঠানো হয়েছিল। গতকালের ছবি এবং আগের ছবি একই। ছবিগুলো মিলে যাওয়ায় প্রশ্ন দেখা দিয়েছে, একই পাখি বন সংরক্ষক কতবার আকাশে উড়াচ্ছেন।গতকালের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার কাঁটাবন ও টঙ্গী বাজার থেকে বিরল প্রজাতির ১৫টি ময়না, ২৫টি চন্দনা, ৫০টি টিয়া, পাঁচটি ধলাঘাড় মাছরাঙা, ১৫টি সরালি, ১০টি বন শালিক ও ২০০টি লাভবার্ডসহ ৩২০টি পাখি উদ্ধার করেছে বন বিভাগ। এর মধ্যে ময়না ছাড়া বাকি পাখিগুলো ভাওয়াল জাতীয় উদ্যানে ছাড়া হয়েছে। ময়না পাখিগুলো কক্সবাজার সাফারি পার্কে পাঠানো হয়েছে। অচিরেই সেগুলো পাহাড়ি বনে মুক্ত করা হবে।যোগাযোগ করা হলে তপন কুমার দে বলেন, গতকালের পাখির ছবিগুলো মানমতো হয়নি। তাই পুরাতন ছবি পাঠানো হয়।