একই বংশের পাঁচ প্রার্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে একই বংশের পাঁচজন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ২ নম্বর ওয়ার্ডে আট কাউন্সিলর প্রার্থীর পাঁচজনই কসবা গ্রামের খান বংশের। তাঁরা হলেন ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এসকেন্দার খান, তাঁর ছেলে যুবলীগের কর্মী মামুন খান, ভাতিজা উপজেলা যুবলীগের নেতা আহসান ইমাম খাইরুল খান, যুবলীগ কর্মী মো. মাসুদ খান ও আবদুল হাকিম খান