একই মামলায় একজনের জামিন ১৩ জনের নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুরের অভিযোগে সাভার থানার একটি মামলায় একজনের জামিন, অন্য ১৩ জনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে সাবেক সাংসদ আমানউল্লাহ, দেওয়ান সালাহউদ্দিন ও আমিনবাজার ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কফিল উদ্দিনসহ ১৪ জন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুধু আমানউল্লাহর জামিন আবেদন মঞ্জুর করেন। বাকি ১৩ জনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হক এই আদেশ দেন।