একই রাতে চারটি স্বর্ণের দোকানে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালীরবাজারে চারটি স্বর্ণালংকারের দোকানে ডাকাতি হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে এ ডাকাতি হয়। ডাকাতেরা নগদ টাকাসহ ১৯ লাখ টাকার স্বর্ণালংকার লুট করেছে বলে দোকান মালিকেরা দাবি করেছেন। এ ব্যাপারে মামলা হয়েছে।পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটায় ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাজারের তিন নৈশপ্রহরীকে মারধর করে বেঁধে ফেলে। পরে ডাকাতেরা ব্যবসায়ী জীবন বিশ্বাস, তপন বর্মণ, সুনীল দাস ও কানাই বিশ্বাসের দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির জাফর গতকাল বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুস্তম আলী শিকদার বলেন, ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে কানাই বিশ্বাস বাদী হয়ে মামলা করেছেন।