২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার সাক্ষীকে পৃথকভাবে জেরা করার সিদ্ধান্ত দিয়েছেন আদালত।গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন ১৫ ও ১৬ জুলাই এই মামলায় সাক্ষীকে জেরা করার দিন ধার্য করেন।সিআইডির পরিদর্শক আবু হেনা মোহাম্মদ ইউসুফকে একই ঘটনায় করা হত্যা মামলায় গত রোববার আসামিপক্ষের জেরা শেষ হয়। পরে আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষ্য আইনের ২৫ ধারা অনুযায়ী হত্যা মামলার সাক্ষ্য-জেরা একই ঘটনায় করা বিস্ফোরক মামলার ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না কি না, এই প্রশ্ন তোলেন। এ ব্যাপারে গতকাল শুনানি শেষে আদালত আইনজীবীদের বলেন, একজন সাক্ষীর দুটি মামলায় সাক্ষ্য গ্রহণ করা হবে। তবে আসামিপক্ষের আইনজীবীরা চাইলে দুটি মামলায় পৃথকভাবে জেরা করতে পারেন।এই মামলায় বর্তমানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক সমাজকল্যাণমন্ত্রী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ২৬ জনকে আদালতকে হাজির করা হয়। জামিনে থাকা সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। তারেক রহমানসহ ১৯ জন পলাতক আছেন।