একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপির সভা, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকায় আজ শনিবার ১৪৪ ধারা জারি করা হয়েছে।নিমগাছী এলাকায় আজ শনিবার আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি জনসভা আহ্বান করে। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শনিবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম এ আদেশ জারি করেন। এ ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি গতকাল শুক্রবার ধানগড়া বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশ করে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির উদ্যোগে ২৫ ফেব্রুয়ারি নিমগাছী বাজার চত্বরে জনসভা আহ্বান করা হয়। এতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধান অতিথি থাকবেন বলে প্রচার করা হয়। একই দিনে সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নিমগাছী কলেজ মাঠে জনসভা আহ্বান করা হয়। এতে প্রধান অতিথি থাকবেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার।উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস সরকার বলেন, ‘পরবর্তী করণীয় ঠিক করতে আজ (শুক্রবার) উপজেলা ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে আমরা আলোচনায় বসব।’উপজেলা বিএনপির সদস্য জাহিদুল ইসলাম জানান, ১৪৪ ধারা জারির পর করণীয় ঠিক করতে বিএনপির নেতারা আলোচনা করছেন। পরে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।