একই স্থানে বিএনপির দুই পক্ষের সভা রংপুরে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বিএনপির দুই পক্ষ গতকাল বৃহস্পতিবার একই সময় একই স্থানে সমাবেশ আহ্বান করায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। দলীয় সূত্র জানায়, স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা বিএনপির একটি পক্ষ শহরের পায়রা চত্বরে বিকেল চারটায় সমাবেশ আহ্বান করে। সেখানে একটি সভামঞ্চও তৈরি করা হয়। এই সমাবেশে সভাপতিত্ব করার কথা ছিল জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেনের।গতকাল সকালে বিএনপির আরেকটি পক্ষ মাইকিং করে ওই স্থানে একই সময় সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করার কথা ছিল জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শিরিন ভরসার।দুই পক্ষ একই স্থানে একই সময় পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন ওই স্থান এবং এর আশপাশের এলাকায় বিকেল তিনটা থেকে আজ শুক্রবার বিকেল তিনটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।