একক আসন ঘোষণার দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুনর্বিন্যাস করা যশোর-৫ (মনিরামপুর ও অভয়নগর) আসন পুনর্নির্ধারণ করে অভয়নগর উপজেলাকে একক সংসদীয় আসন ঘোষণার দাবিতে গতকাল মঙ্গলবার উপজেলা সদর নওয়াপাড়ায় সমাবেশ ও মিছিল হয়েছে।নওয়াপাড়া ফেরিঘাট চত্বরে বেলা ১১টায় অভয়নগর একক সংসদীয় আসন বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন রবিউল হোসেন, শাহ& জালাল হোসেন, নুরুল হক মোল্লা, বৈকুণ্ঠ বিহারী রায়, শাহ& আশরাফুজ্জামান, মোল্লা ওলিয়ার রহমান, মশিয়ার রহমান, জাহাঙ্গীর আলম, মোস্তফা ফারুক আহমেদ প্রমুখ।