একক চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ‘পয়েম অব বরেন্দ্র’ শিরোনামে গতকাল সোমবার শিল্পী সুমন কুমার সরকারের একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। নগরের অলোকার মোড় এলাকায় রাজশাহী শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানউদ্দীন এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান আবদুল মতিন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চারুকলা বিভাগের অধ্যাপক সিদ্ধার্থ তালুকদার ও ভারতের সহকারী হাইকমিশনার সন্দ্বীপ মিত্র। প্রদর্শনীতে সুমন কুমারের বিভিন্ন মাধ্যমে আঁকা ৩২ চিত্রকর্ম স্থান পায়।