একক প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৩ নম্বর চান্দলা ইউনিয়নে আওয়ামী লীগ চেয়ারম্যান পদে একক প্রার্থী বাছাই চূড়ান্ত করেছে। এ জন্য গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভোট গ্রহণ করা হয়। এতে ওই ইউনিয়নের ৮২ জন কাউন্সিলরের মধ্যে ৮১ জন ভোট দেন। প্রার্থী হওয়ার জন্য ১১ জন আবেদন করেন। এর মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তবা আলী ওরফে শাহীন ২২ ভোট পেয়ে দলীয় মনোনয়নের জন্য নির্বাচিত হন। ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, তৃণমূলের নেতা-কর্মীরা মোস্তবা আলীকে নির্বাচিত করেছেন।