একক সংগীতানুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গতকাল সোমবার বিকেলে স্থানীয় কণ্ঠশিল্পী মাসুদ মেহেদীর একক সংগীতানুষ্ঠান হয়েছে। ‘কেঁদো না মা তুমি’ শিরোনামে এই অনুষ্ঠানে তিনি পরপর ১১টি গান পরিবেশন করেন। সব কটি গানের গীতিকার ও সুরকার তিনি। গাইবান্ধা সুরবাণী সংসদ এ আয়োজন করে। এর আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুরবাণী সংসদের সভাপতি আবু জাফর। এ উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।