একক সিদ্ধান্তে অর্ধকোটি টাকার পরীক্ষণযন্ত্র ক্রয়ের তোড়জোড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পেট্রোলিয়াম ও মাইনিং বিভাগে অর্ধকোটির চেয়ে বেশি টাকার অপ্রয়োজনীয় একটি যন্ত্র কেনার জন্য তোড়জোড় করা হচ্ছে। যন্ত্রটি সংশ্লিষ্ট বিভাগের গবেষণায় কোনো কাজে আসবে না। এমনকি এর ব্যবহার নেই শিক্ষার্থীদের পরীক্ষাগারে। মারকারি পোরোসিমিটার নামক এই যন্ত্র কেনার জন্য পেট্রোলিয়াম ও মাইনিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান বদিউস সালাম একক সিদ্ধান্ত নেন বলে অভিযোগ উঠেছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উন্নয়ন প্রকল্পের আওতায় মারকারি পোরোসিমিটার নামক যন্ত্রটি কেনা হচ্ছে। এই যন্ত্র কেনার জন্য প্রায় ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও ৫১ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা দিয়ে তা কেনা হচ্ছে। পোর মাস্টার-৬০ মডেলের যন্ত্রটি ইউরো বেঙ্গল ট্রেড ইন্টারন্যাশনাল নামক ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে কেনা হচ্ছে। গত ২৭ জুন যন্ত্রটি কেনার জন্য বিল গ্রহণ করেন বদিউস সালাম।এ প্রসঙ্গে শিক্ষক বদিউস সালাম প্রথম আলোকে বলেন, যন্ত্রটি সচল থাকলে কেনা হবে এবং এরপর শিক্ষার্থীদের যন্ত্রটির ব্যবহার দেখানো হবে।যন্ত্রটি কেনা প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, যন্ত্রটি বুয়েটের বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করে কেনা হবে। পরীক্ষায় সংশ্লিষ্ট বিভাগের কাজে যদি যন্ত্রটির ব্যবহার না থাকে, তা হলে এটি কেনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের আইনানুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।