এককভাবেই নির্বাচন করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘যে কারণেই হোক জোটে গেছি, জোটে আছি। জীবন থাক আর মৃত্যু হোক, এককভাবেই নির্বাচন করব।’রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় ছাত্রসমাজের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ কথা বলেন। তিনি বলেন, ‘অনেকে বলছেন, একটি বিশেষ দল নির্বাচনে না এলে নির্বাচন হবে না। নির্বাচনে কেউ আসুক আর না আসুক, সেটা আমাদের দেখার বিষয় নয়। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে।’ জাতীয় পার্টি ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক।জাপার চেয়ারম্যান বলেন, এখন জাতীয় পার্টি এককভাবে পথচলার শক্তি অর্জন করেছে। আর কারও সঙ্গে হাত মেলানোর প্রয়োজন পড়ে না। তাঁর শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদসহ (ডাকসু) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আমি স্বৈরাচার চলে যাওয়ার পর গণতন্ত্র এসেছে, কই তারা তো একটা ডাকসু নির্বাচনও দিতে পারেনি। অনেকে মনে করেন, নব্বইয়ে ছাত্রসমাজ বিলুপ্ত ঘোষণা না করলে আমাকে ঢাকাকেন্দ্রিক আন্দোলন করে ক্ষমতাছাড়া করতে পারত না। ক্ষমতা নয়, জাতীয় ও ছাত্রদের স্বার্থ বিবেচনা করে সেদিন ছাত্রসমাজ বিলুপ্ত করেছিলাম।’এরশাদ নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পর ছয় বছর তাঁর কারাবাসের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘প্রতিশোধ নেওয়ার আশায় বেঁচে আছি। অন্যভাবে নয়, আবার রাষ্ট্রক্ষমতায় গিয়ে সেই প্রতিশোধ নেব।’আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, কাজী ফিরোজ রশীদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান।