একগুঁয়েমি মনোভাব পরিহার করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারি দলকে একগুঁয়েমি মনোভাব পরিহার করতে আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, বর্তমান সংকট দূর করতে অর্থবহ সংলাপের বিকল্প নেই। গতকাল সোমবার বিকেলে গণফোরামের স্থায়ী পরিষদের সভায় দেওয়া সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় আগামী ২৯ আগস্ট গণফোরামের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। ড. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন, সভাপতি পরিষদ সদস্য মফিজুল ইসলাম খান, সুব্রত চৌধুরী, জামালউদ্দিন আহমেদ ও জগলুল হায়দার আফ্রিক প্রমুখ। বিজ্ঞপ্তি।