একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের পৌর বাজার এলাকায় গতকাল রোববার দুপুরে বলবর্ধক পানীয় তৈরির কাঁচামালসহ সুজন আলী (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী নেওয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল পৌর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সুজনের ব্যাগ তল্লাশি করে বলবর্ধক পানীয় তৈরির কাঁচামাল পাওয়া যায়। পরে তাঁকে আটক করে ডিবির কার্যালয়ে নেওয়া হয়। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।  কুষ্টিয়া অফিস