প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গী থেকে গত বুধবার রাতে একটি বিদেশি পিস্তল, একটি গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সাইদ বাদশা (৩৫)। তাঁর বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। ডিবির গাজীপুর কার্যালয়ের ওসি আমির হোসেন জানান, গত বুধবার রাত সাড়ে আটটার দিকে পুলিশ টঙ্গী কলেজগেট এলাকায় অভিযান চালিয়ে সাইদ বাদশাকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি গুলি জব্দ করা হয়। তাঁকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।