একজন আটক, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদী ও ব্রহ্মপুত্র নদের তীরে অবৈধভাবে বালু তোলার সময় গত রোববার দিবাগত রাতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি ট্রলার ও একটি খননযন্ত্রসহ (ড্রেজার) এক শ্রমিককে আটক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আল আমিন জানান, অবৈধ বালু উত্তোলনকারীদের ধরতে রোববার দিবাগত রাতে কোস্টগার্ডের সদস্যদের নিয়ে মেঘনা ও ব্রহ্মপুত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভোর চারটার দিকে উপজেলার শম্ভুপুরা এলাকায় নদীর তীরে কৃষকদের ফসলি জমির মাটি কেটে নেওয়ার সময় সখি এন্টারপ্রাইজ, বিসমিল্লাহ ট্রেডার্স, মায়ের দোয়া এন্টারপ্রাইজ ও আল সাফা মারওয়া নামের চারটি ট্রলার এবং এমভি সুমন অ্যান্ড জমির নামে একটি খননযন্ত্র জব্দ এবং খননযন্ত্রের শ্রমিক সবুজ মিয়াকে আটক করা হয়। পরে চারটি ট্রলারের মালিককে ছয় লাখ টাকা এবং খননযন্ত্রের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে সবুজ মিয়াকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।