একজন করে শিক্ষক দিয়ে চলছে বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম উপজেলার নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কার্যক্রম চলছে একজন করে শিক্ষক দিয়ে। অধিকাংশ শিক্ষকের পদ শূন্য থাকায় নিয়মিত ক্লাস হচ্ছে না। ভুক্তভোগী শিক্ষার্থীরা শিক্ষকসংকট দ্রুত নিরসনের দাবি জানান।উপাধ্যক্ষ নারায়ণ চক্রবর্তী জানান, এখানে প্রায় চার হাজার শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে বাংলা বিভাগে শিক্ষার্থী অনুযায়ী শিক্ষকের পদ চারটি। বর্তমানে সহযোগী ও সহকারী অধ্যাপক এবং প্রভাষকের একটি করে পদ শূন্য রয়েছে। একমাত্র প্রভাষক খোরশেদ আলম উচ্চমাধ্যমিক ও স্নাতক শ্রেণীর পাঠ দান করেন। অন্যদিকে, ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) কোর্স চালু হয়েছে। চলতি শিক্ষাবর্ষে এ বিষয়ে ৫০টি আসনের বিপরীতে এখন পর্যন্ত ৩২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। বিভাগে চারজন শিক্ষক থাকার কথা থাকলেও এর মধ্যে সহকারী অধ্যাপক ও দুজন প্রভাষকের পদই শূন্য। বর্তমানে শুধু সহযোগী অধ্যাপক ইমাম হোসেন আছেন; বাকি তিনটি পদ শূন্য।অধ্যক্ষ ধীরেন্দ্ররঞ্জন ভৌমিক বলেন, বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাত্র একজন করে শিক্ষক রয়েছেন। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে জানানো হয়েছে।