প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংক থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরির ঘটনায় ব্যাংকের এমএলএসএস আবুবকরকে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে চুরির ঘটনায় গ্রেপ্তার হওয়া ইউসুফ মুন্সি ওরফে সোহেলের স্ত্রী মাহিমা বেগম ও ট্রাকচালকের সহকারী আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার তিন দিনের রিমান্ড মঞ্জুর করলেও গতকাল পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়নি।
চুরির ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় করা মামলার তদন্তভার র্যাবের কাছে হস্তান্তরের পদক্ষেপ নিতে গত সোমবার হাইকোর্ট নির্দেশ দিলেও গতকাল পর্যন্ত তা হস্তান্তর করা হয়নি।
এ বিষয়ে মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ‘র্যাব যখনই মামলার কার্যক্রম নিতে আসবে, তখনই আমরা হস্তান্তরে সক্ষম।’