প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া থেকে গতকাল মঙ্গলবার দুপুরে আন্তজেলা বৈদ্যুতিক তার চুরির অন্যতম হোতা গোলাম মাওলা কায়েসকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, কায়েসের বিরুদ্ধে শ্রীনগর থানায় তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সম্প্রতি গাজীপুরের কোনাবাড়ীর একটি তার তৈরির কারখানা থেকে প্রায় ৬০ কোটি টাকার চোরাই তারসহ কায়েস ও তাঁর ১২ সহযোগীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। শ্রীনগর থানার ওসি মাহবুবুর রহমান জানান, কায়েসের বিরুদ্ধে তার চুরির অভিযোগে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে।