প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গত সোমবার বহিষ্কৃত যুবলীগ নেতা আবু তাহেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে গত ২৮ নভেম্বর দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের একটি পক্ষ হামলা ও ভাঙচুর চালায়। এতে উপজেলা কমিটির সাবেক আহ্বায়ক ও বর্তমান সভাপতি এ এস এম ওয়ারেজ নাঈমসহ ২০ নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় আবু তাহেরসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়। এ ছাড়া আরেকটি মামলায়ও তাঁকে আসামি করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফছিহুর রহমান জানান, পুলিশ মামলা দুটির অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা করছে।