প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা সদর ইউনিয়নের মধুপুর গ্রাম থেকে গত শুক্রবার ফজল হক (৪৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জগন্নাথ চন্দ্র রায় জানান, মধুপুর গ্রামের ফজলের বিরুদ্ধে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০১২ সালের ১৯ জানুয়ারি ধরমপাশা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে একটি মামলা হয়। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। ২০১৩ সালের ১৪ জানুয়ারি ওই মামলায় আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন। শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি|