একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ১০ গ্রাম হেরোইনসহ আলমগীর শেখ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত সাতটার দিকে পৌর এলাকার হোগলাকন্দি সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসভার পূর্ব সদরদী মহল্লার বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা করা হয়েছে।  ফরিদপুর অফিস