প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রাম থেকে মোস্তফা পাহলান (৪৫) নামে ধর্ষণচেষ্টা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। কলাপাড়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ইটবাড়িয়া গ্রামের জিয়া কলোনি এলাকার মোস্তফা পাহলান সাত বছরের এক মেয়েকে রাস্তা থেকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। ১১ সেপ্টেম্বর এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই মেয়ের দাদি বাদী হয়ে কলাপাড়া থানায় মোস্তফা পাহলানকে আসামি করে মামলা করেন।