প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গত মঙ্গলবার হত্যা মামলার আসামি ইলিয়াস ব্যাপারীকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। ইলিয়াস উপজেলার উত্তর দৌলতদিয়া ইউনিয়নের ইমানখার পাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দৌলতদিয়া যৌনপল্লি থেকে ইলিয়াসকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ২০১৪ সালে নিহত শিশু রবিন হত্যা মামলার আসামি। ওই সময় তাঁকে গ্রেপ্তার করা হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। পরে উচ্চ আদালত থেকে তিনি জামিন পান। তাঁর বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা রয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ওসি এস এম শাহজালাল বলেন, তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।